শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৪:০১ পিএম, ২০২১-১২-১৮
চট্টগ্রামের হাটহাজারীতে দুই ভাইয়ের উপর প্রতিপক্ষের হামলায় হোসেন এলাহী (৪০) নামে এক ভাই নিহত হয়েছে। এসময় মোমেন এলাহী (৩৮) অপর এক ভাই গুরুতর আহত হয়েছে। শুক্রবার উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কালা বাদশাহ পাড়ায় এ ঘটনা ঘটে। তারা স্থানীয় লতু মিস্ত্রির পুত্র।
আহত মোমেন এলাহীর স্ত্রী বলেন, এলাকার একটি চায়ের দোকানে তার স্বামী মোমেন এলাহী ও ভাসুর হোসেন এলাহী বসা ছিল । হঠাৎ প্রতিপক্ষরা এসে তাদের উপর অর্তকিত ভাবে হামলা চালিয়ে মারাত্বক আহত করে। রক্তাক্ত হয়ে দুই ভাই মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে। পরে কর্মরত চিকিৎসকগণ, তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তারেকুল মজিদ বলেন, আহত দুই ব্যক্তির সংকটাপন্ন হওয়ায় তাদের চমেক পাঠিয়ে দেয়া হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। রাত সাড়ে ১০ টায় হোসেন এলাহী মারা যায়।
এদিকে অভিযুক্তদের মুঠোফোনে বার বার ফোন দিলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, এখনো মামলা হয়নি।তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাশেমকে আটক করা হয়েছে।বাকীদের আটকে পুলিশ অভিযানে নামছে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited